ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে সড়কের কল্যাণপুরগামী অংশে।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) তামান্না রহমান জানান, গাবতলী পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী পথচারীর মৃত্যু হয়েছে।  দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঐ.মিষ্টি /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি